
ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং পৌর মেয়রসহ আওয়ামী লীগ-যুবলীগের সাত নেতা-কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে নাশকতা পরিকল্পনার অভিযোগে তাঁদের আটক করা হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজই তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
আটক ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম শাহান, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার জামান, পৌর আওয়ামী লীগ নেতা মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, মো. আনিস উদ্দিন, মো. চান মিয়া ও গাংগাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল হাসান নাঈম।

সেনাবাহিনীর চারটি দল ও নান্দাইল মডেল থানা পুলিশের সহযোগিতায় নাশকতা ও দেশে অরাজকতা পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের সাত নেতা-কর্মীকে আটক করা হয়। রাতেই তাঁদের নান্দাইল মডেল থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে