ময়মনসিংহের ভালুকায় অ্যাডভান্স কম্পোজিট টেক্সটাইলের শ্রমিকেরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছে। আজ সোমবার সকাল থেকে এ কর্মবিরতি পালন করা হয়।
খবর পেয়ে শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমান ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। পরে তার মধ্যস্থতায় ১৩ এপ্রিল মার্চ মাসের বেতন ও ২০ এপ্রিল ঈদ বোনাস দিতে কর্তৃপক্ষ সম্মত হলে শ্রমিকেরা তা প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যায়। একপর্যায়ে শ্রমিকেরা যে যার মতো করে কারখানা ছেড়ে বাসায় চলে যায়।
জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর গ্রামে অবস্থিত অ্যাডভান্স কম্পোজিট টেক্সটাইল কারখানাটিতে প্রায় এক হাজার ৮০০ শ্রমিক কাজ করেন। আজ সকালে শ্রমিকেরা কারখানায় গিয়ে তাদের গত মার্চ মাসের বেতন, ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতন দাবি করে। কারখানা কর্তৃপক্ষ ওই সময় শ্রমিকদের ১৬ এপ্রিল ঈদ বোনাস, ২০ এপ্রিল মার্চ মাসের বেতন এবং চলতি মাসে অর্ধেক বেতন সরকার বা বিজিএমই এর নির্দেশনা প্রাপ্তি সাপেক্ষে দেওয়ার কথা জানায়। কিন্তু শ্রমিকেরা কারখানা কর্তৃপক্ষের কথা না মেনে কর্মবিরতি পালন করে।
শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত মার্চ মাসের বেতন, ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতন দাবিতে অ্যাডভান্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেড শান্তিপূর্ণভাবে শ্রমিকেরা তাদের কর্মবিরতি পালন করেছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে