ময়মনসিংহের গফরগাঁওয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোররাতে যশরা ইউনিয়নের ভারইল গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় তাদের নিকট থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।
নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি র্যাব।
র্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত জানান, সোমবার ভোর রাতে উপজেলার যশরা ইউনিয়নের ভারইল গ্রামে ডাকাতির প্রস্তুতি কালে র্যাব খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতদল তাঁদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে। র্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে আহত অবস্থায় দুই ডাকাতকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ডাকাত দলের গুলিতে র্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মোসাদ্দেক আহনাদ জানান, সোমবার ভোর পাঁচটা নাগাদ ওই দুজনকে হাসপাতালে আনা হয়। তবে এর আগেই তাঁদের মৃত্যু হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে