শেরপুরে ক্লিনিক থেকে আড়াই মাস বয়সী এক কন্যাশিশুকে চুরি করে প্রায় ২ লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
অভিযুক্ত নারীর নাম জরিনা। তিনি সদর উপজেলার লছমনপুর গ্রামের ইজ্জত আলীর স্ত্রী। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িত জরিনার মেয়ে সাবিনা, সদর উপজেলার কামারেরচর গ্রামের সুলতান মিয়া ও টাঙ্গাইল সদরের এমদাদুল হকের স্ত্রী সানোয়ারা খানম পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নকলা উপজেলার কুলাদি গ্রামের তানিয়া আক্তার ও লতিফুর রহমান দম্পতির কন্যাশিশু লাবিবাকে ১৫ ফেব্রুয়ারি দুপুরে চিকিৎসার জন্য শেরপুর শহরের বটতলা এলাকার নিরাপদ ক্লিনিকে নিয়ে যান তাঁরা। সেখানে পূর্বপরিচিত জরিনা শিশুটির মাকে বোকা বানিয়ে তাঁর মেয়ে সাবিনার সহায়তায় শিশুটিকে চুরি করেন। পরে টাঙ্গাইল সদরের এক নিঃসন্তান দম্পতির কাছে শিশুটিকে ১ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি করে দেন।
এ ঘটনায় পুলিশ অভিযোগ পেয়ে অভিযান শুরু করে। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জরিনাকে শহরের মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী টাঙ্গাইল থেকে উদ্ধার করা হয় শিশু লাবিবাকে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম বলেন, গ্রেপ্তার আসামিকে আজ আদালতে পাঠানো হয়। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে