ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে পাঁচজন মারা যান।
মৃতদের মধ্যে ময়মনসিংহের তিনজন, নেত্রকোনা, জামালপুর ও গাজীপুরের একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে রয়েছেন পাঁচজন পুরুষ ও একজন নারী।
তাঁদের মধ্যে করোনায় মারা গেছেন জামালপুরের মেলান্দহ উপজেলার মাস্টার (৫০)। এ ছাড়া ময়মনসিংহ সদরের আনোয়ারা (৭৫), ফুলপুর উপজেলার আজিজুর (৮০), মুক্তাগাছা উপজেলার শামসুল হক (৪০), নেত্রকোনা সদরের হাসান মিয়া (৭০) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার আব্দুল বারেক (৬৫) করোনার উপসর্গ নিয়ে মারা যান।
এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ও উপসর্গে ১২২ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনায় ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩৯ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ১০৫ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিইউতে ৯ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন।
সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৩১৫টি নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ৪ দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৯৪২ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৫২ জন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে