
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) কক্ষের দরজা-জানালা ভেঙে টিসিবির লুট হওয়া ডালের ৩১টি বস্তার মধ্যে ২৯টি উদ্ধার হয়েছে। আজ শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের পাশেই খোলা মাঠ থেকে পুলিশ সেগুলো উদ্ধার করে। এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদ থেকে লুটের এ ঘটনা ঘটে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে আঠারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. গোলাম কিবরিয়া বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ডালের বস্তা লুট হওয়ার পর গতকাল দিনভর সন্দেহভাজন বিভিন্ন ব্যক্তির বাসা-বাড়ি ও দোকানে অভিযান চালানো হয়। এ অবস্থায় শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের পাশেই খোলা মাঠে ডালের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গোলাম কিবরিয়া বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িতরা বুঝতে পারে, তারা এগুলো হজম করতে পারবে না। তাই ভয়ে রাতের আঁধারে পরিষদের পাশে ডালের বস্তাগুলো ফেলে গেছে। উদ্ধারকৃত ডালের বস্তা আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ডিলারের কাছে হস্তান্তর করা হবে।’
তিনি আরও বলেন, ‘যে দুটি বস্তা উদ্ধার হয়নি, সেগুলো উদ্ধারসহ এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, উপজেলার সরিষা ইউনিয়নের ৭৮৫ জন উপকারভোগীর জন্য টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদের কক্ষে রাখা হয়। ওই রাতেই সেখান থেকে সব ডাল লুট হয়ে যায়।
পরে এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) থানায় লিখিত অভিযোগ দেন টিসিবি ডিলার মো. সোহাগ। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লুট হওয়া ডাল উদ্ধারে তৎপরতা চালালে ভয়ে বৃহস্পতিবার রাতের আঁধারে সেগুলো রেখে যায় এর সঙ্গে জড়িতরা।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে