ট্রেনের ছাঁদে উঠে ভ্রমণের সময় ময়মনসিংহ শহরের কেওয়াটখালি রেল সেতুতে মাথায় আঘাত পেয়ে অজ্ঞাত (১৮) এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। ওই তরুণ ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ছাদে বসে ভ্রমণ করছিলেন।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গফরগাঁও রেলওয়ে স্টেশনের উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায়। তিনি বলেন, ‘রেল সেতুতে মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে অজ্ঞাত তরুণের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।’
পুলিশ জানায়, ঈদের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরছেন। নিহত অজ্ঞাত তরুণ দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের ছাদে ভ্রমণ করছিলেন। ট্রেন কেওয়াটখালি রেল সেতু অতিক্রম করার সময় তিনি মাথায় গুরুতর আঘাত পান।
গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির সময় ছাদে ভ্রমণ করা অন্য যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ তরুণকে উদ্ধার করে। পরে তাঁকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে