
শেরপুরে কৃষক আব্দুস ছোবহান হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ একমাত্র আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ড পাওয়া আসামির নাম মো. স্বর্ণবালী (৪৩)। তিনি জেলার নকলা উপজেলার বাউশা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। একই সঙ্গে রায়ে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন কুমার পাল। তিনি জানান, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি ভোরে নকলা উপজেলার বাউশা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে খুন হন কৃষক আব্দুস ছোবহান। একই দিন ওই ঘটনায় ছোবহানের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে চারজনকে আসামি করে নকলা থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আসামি স্বর্ণবালী গ্রেপ্তার হলে তিনি একাই ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পিপি চন্দন কুমার বলেন, ‘তদন্ত শেষে ২০১৫ সালের ৫ আগস্ট স্বর্ণবালীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন নকলা থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম। ১১ জনের সাক্ষ্য নেওয়া শেষে আজ মঙ্গলবার এই রায় দেন আদালত।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে