সৌদি আরবে নির্মাণকাজের সময় বহুতল ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া বাংলাদেশির নাম রাকিব মিয়া (২৫)। গত মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ১২টায় এই ঘটনা ঘটে। রাকিব গফরগাঁওয়ের উস্থি ইউনিয়নের মহলুল গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।
রাকিবের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য গেদু মিয়া আজকের পত্রিকাকে জানান, রাকিব প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবে যান। তিনি রিয়াদ শহরে ফ্রি ভিসায় নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। গত দুই মাস আগে দেশে ফিরে তিনি বিয়ে করেন। পরবর্তীতে গত ১২ অক্টোবর রাকিব আবার সৌদি আরবে ফিরে যান। এরপর গত মঙ্গলবার সৌদি আরবের রিয়াদ শহরে কাজ করতে গিয়ে একটি বহুতল ভবনের তিন তলা থেকে পড়ে গিয়ে মারা যান।
রাকিবের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন উস্থি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম তোতা।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১৮ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে