ময়মনসিংহে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. আলামিন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার মধ্যরাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলার ফুলপুর উপজেলার আরাটন কানপাড়া এলাকার বাসিন্দা। আজ সোমবার (৬ মার্চ) দুপুরে র্যাবের ময়মনসিংহ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
এ নিয়ে ময়মনসিংহ র্যাব-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘গত ১ মার্চ দুপুরে ওই শিশু বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় মোবাইলে ছবি দেখানোর প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন আলামিন। এরপর মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দেন তিনি। শিশুটি বাড়ি গিয়ে কান্নাকাটি করে বাবাকে বিষয়টি জানায়। এ ঘটনায় গত ৩ মার্চ শিশুটির বাবা বাদী হয়ে আলামিনকে আসামি করে ফুলপুর থানায় মামলা করেন। আলামিনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ নিয়ে জানতে চাইলে শিশুটির বাবা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে যে অন্যায় হয়েছে, তার বিচার চাই। মেয়েটি এখনো ভয়ে আঁতকে ওঠে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে