
বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাতজন নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল মঙ্গলবার রাতে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিক উদ্দিন ভূঁইয়া, সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার জামান, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল হাসান, পৌর আওয়ামী লীগের সদস্য মনোয়ার হোসেন চাঁন, জহিরুল ইসলাম ভূঁইয়া ও মো. আনিস।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আজ বুধবার বিকেলে আদালতে হাজির করার কথা রয়েছে।
নগরীর নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা গত ১২ নভেম্বর দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বাদী হয়ে ১৩০ জনের নামসহ অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৮ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৩ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে