
ময়মনসিংহের গফরগাঁওয়ে মূল্যতালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে সাত প্রতিষ্ঠানকে ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার পৌর শহরে বিভিন্ন এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ময়মনসিংহ জেলা শাখা এ অভিযান চালায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিদুর রহমান এই অভিযান পরিচালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসটিআইর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ছানোয়ার হোসেন, ফিল্ড অফিসার মো. নজরুল ইসলাম প্রমুখ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খাদ্যদ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ, ওজন, পরিমাপ সঠিক নিশ্চিত করণের লক্ষ্যে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অভিযোগে গফরগাঁও ফিলিং স্টেশনকে ৫০ হাজার, ফাহিম স্টোরকে ৫ হাজার, জিলানী স্টোরকে ৫ হাজার, ভাই ভাই স্টোর (ফলের দোকান) ৫ হাজার, মেসার্স স্বপ্ন কসমেটিকসকে ৫ হাজার, স্বপ্ন কসমেটিকসকে ১০ হাজার, ইমান আলীকে (পোলট্রি দোকান) ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, ওজনে কম দেওয়া, মূল্যতালিকা না থাকা, বিএসটিআইয়ের অনুমোদন না থাকাসহ বিভিন্ন অভিযোগে ভোক্তা-অধিকার আইন ২০০৯ অনুসারে ওই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন গফরগাঁও থানা-পুলিশ।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে