
ময়মনসিংহের গফরগাঁওয়ে বালু তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মেহেদি হাসান রাকিব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৭ মার্চ) রাতে উপজেলার পাগলা থানা এলাকার তললী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিব ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় ইয়াসিন ও নিহত মেহেদি হাসান রাকিবের মধ্যে বালু তোলা নিয়ে বিরোধ চলছিল। গতকাল রাত ১০টার দিকে দুই পক্ষ বালু তোলা নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে মেহেদি হাসান রাকিবকে ইয়াসিন গ্রুপের লোকজন পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। তাঁর নাম জানা যায়নি। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে