
শেরপুরে আবারও অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে জেলার নালিতাবাড়ী উপজেলার ঘাকপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত মোশারফ হোসেন (৪২) উপজেলার পিঠাপুনি গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে। তিনি উপজেলার কাকরকান্দি গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার ইফতারের পর বাড়ি থেকে বাজার করতে বেড়িয়ে অটোরিকশাসহ নিখোঁজ হন তিনি।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মোশারফ হোসেন গতকাল বিকেলে বাড়ি ফিরে সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে ইফতার করেন। এরপর ওষুধ ও বেগুন কেনার জন্য নিজের অটোরিকশা নিয়ে উপজেলার কাকরকান্দি বাজারে যান। রাত সাড়ে ১১টা পর্যন্ত বাড়ি না ফেরায় মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়। পরে সকালে আত্মীয়স্বজন মিলে আশপাশের এলাকায় তাঁকে খোঁজ করতে থাকেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘাকপাড়া–মন্ডলিয়াপাড়া পাকা সড়কের পাশে ধানখেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের গলায় গামছা প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইকারী চক্রের সদস্যরা মোশারফকে শ্বাসরোধ করে হত্যার পর তাঁর মরদেহ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণসহ অপরাধীদের শনাক্ত করতে কাজ চলছে।
এর আগে, গত ১১ মার্চ রাতে জেলার নকলা উপজেলার দক্ষিণ নকলা এলাকার অটোরিকশা চালক আসাদুজ্জামান নিখোঁজ হন। ১৩ মার্চ তাঁর মরদেহ মাটিচাপা দেওয়া অবস্থায় নকলা–নালিতাবাড়ী মহাসড়কের চেপাকুড়ি ব্রিজ এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। একই দিন ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে