ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় হারুন অর রশিদ (৫৫) নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাগলা থানার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রুবেল মিয়া (৩৮) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। রুবেলকে এরই মধ্যে আটকও করা হয়েছে।
ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী রুবেলকে গণপিটুনি দিয়ে তাঁর বাড়িতে আগুন দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পাগলা থানা-পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। নিহত হারুন অর রশিদ গয়েশপুর বাজারেই বসবাস করেন। সেখানেই তিনি ফিরোজা হোমিও হল নামে একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে হোমিও চিকিৎসা দিয়ে আসছিলেন। রুবেল একই ইউনিয়নের নেওকা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, হারুন অর রশিদ নিজের দোকানের পাশে চা খাচ্ছিলেন। এ সময় রুবেল রামদা নিয়ে সামনে হারুন অর রশিদকে ধাওয়া করে বাজারের পাশেই এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় ভয়ে কেউ বাঁচাতে এগিয়ে যায়নি। স্থানীয় বাসিন্দা এজাজুল ইসলাম বলেন, ‘শুনেছি ছেলেটি মাদকাসক্ত। তাঁরা উভয়েই প্রতিবেশী এবং তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না।’
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ঢালী বলেন, ‘প্রকাশ্যে খুনের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রুবেলের বাড়িতে আগুন দিয়েছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়েছে। উত্তেজিত জনতার গণপিটুনিতে আহত হয়েছেন রুবেল ও তাঁর মা বিউটি আক্তার। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।’
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার বলেন, ‘রুবেল ও তাঁর মা বিউটি আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রুবেলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে