
১১ বছর পর ময়মনসিংহের নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম এবং যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ওই কমিটির অনুমোদন দেন।
উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি ঘোষণা হওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন ইয়াসের খান চৌধুরী। তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল কাদিরকে সদস্যসচিব করা হয়। এ ছাড়া মিজানুর রহমান লিটনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়। কমিটিতে ১১২ জনকে সদস্য করা হয়েছে।
অন্যদিকে নান্দাইল পৌর বিএনপির কমিটিতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুলকে আহ্বায়ক করা হয়। সদস্যসচিব করা হয়েছে রফিকুজ্জামান ভূঁইয়া মনিকে। তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদে ছিলেন। কমিটির সদস্যসংখ্যা ৮১।
এদিকে দীর্ঘদিন পর কমিটি ঘোষণা করায় নান্দাইলের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে