ময়মনসিংহের গফরগাঁওয়ে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে পানিতে ডুবে মশিউর রহমান হুজ্জাত (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গফরগাঁও পৌর এলাকার কলেজ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
হুজ্জাত ওই এলাকার খলিলুর রহমান রুবেলের ছেলে ও রোস্তম আলী গোলন্দাজ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুরে গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে মশিউর রহমান হুজ্জাত, আব্দুল্লাহ আল আরাফসহ কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলা শেষে ব্রহ্মপুত্র নদের কলেজ ঘাটে গোসল করতে যায়। এ সময় বন্ধুরা নদের পাড় থেকে এক এক করে ঝাঁপ দিয়ে পানিতে পড়ে। মশিউর রহমান হুজ্জাতের সঙ্গে নদের বুকে লাফিয়ে পড়ে বন্ধু আব্দুল্লাহ আল আরাফ। অন্য বন্ধুরা পানিতে ভেসে উঠলেই হুজ্জাত তলিয়ে যায়। আরাফ হুজ্জাতের সঙ্গে আঘাত পেয়ে আহত হয়ে মাথা ফেটে যায়।
আহত আরাফকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্ধুদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে হুজ্জাতকে ব্রহ্মপুত্র নদে খুঁজতে থাকে। না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল এসে বিকেল ৪টার দিকে ঘটনাস্থলের কাছ থেকেই হুজ্জাতের মরদেহ উদ্ধার করে।
মৃত হুজ্জাতের বাবা উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক খলিলুর রহমান রুবেল বলেন, প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। দুপুরে ফুটবল খেলে শেষ করে ব্রহ্মপুত্র নদে যায় গোসল করতে। পরে সে পানিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান জমিয়ত আলী বলেন, বিকেলে ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে ব্রহ্মপুত্র নদের কলেজ ঘাট এলাকা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান বলেন, দল বেধে বন্ধুরা ব্রহ্মপুত্র নদে যায় গোসল করতে। এক অন্যের ওপর লাফালাফি করে পড়তে গিয়ে একজন আহত হয় এবং অপর বন্ধু হুজ্জাত পানিতে তলিয়ে যায়। এ ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে