
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর হাটের ভাসমান ব্যবসায়ীদের জন্য বরাদ্দ করা দোকানের জায়গা দখল করার অভিযোগ উঠেছে বাজার কমিটির লোকজনের বিরুদ্ধে। এর প্রতিবাদে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন। এতে বিপাকে পড়েছেন স্থানীয় ক্রেতারা।
এ ঘটনায় প্রতিকার চেয়ে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গতকাল সোমবার লিখিত অভিযোগ দিয়েছেন। তবে, জায়গা দখলের বিষয়টি অস্বীকার করেছেন অভিযোগ ওঠা ব্যক্তিরা।
ইউএনও ছাব্বির আহম্মেদ আকুঞ্জি আজ মঙ্গলবার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি সরেজমিনে তদন্ত করে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলেছি। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ থেকে জানা গেছে, ধনু নদীর পাড়ে গাগলাজুর বাজারে সপ্তাহে রোববার কেনাকাটার হাট বসে। হাটে বিভিন্ন এলাকা থেকে ভাসমান ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেন। তাই শুরু থেকেই হাটের মাঝামাঝি স্থানে বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীদের জন্য নির্ধারিত জায়গা রাখা হয়।
এদিকে ১৫ থেকে ২০ দিন ধরে বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান তাঁর লোকজন নিয়ে ভাসমান ব্যবসায়ীদের বিতাড়িত করার জন্য গালমন্দসহ নানাভাবে কার্যক্রম চালাচ্ছেন। এরই মধ্যে তিন ব্যবসায়ীর দোকানের জায়গা দখল করে নিয়েছেন মিজানুর ও তাঁর লোকজন। এর প্রতিবাদে সাপ্তাহিক হাটের দিন দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। পরে এই ঘটনার প্রতিকার চেয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন তাঁরা।
বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘আমার জানামতে কোনো দোকানদারকে গালমন্দ করিনি বা তাঁদের জায়গাও দখল করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তবে ভাসমান দোকানদারেরা বেশ কয়েকটি ভিটে আমাদের স্থানীয় লোকজনের কাছে বিক্রি করে দিয়েছেন। আমি এর প্রতিবাদ জানিয়েছি মাত্র।’
বাজার কমিটির সভাপতি মো. রাসেল মিয়া বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। তবে আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে