
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ফাতেমা আক্তার (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর বোন সেলিনা আক্তার (৫০) ও ভাগনি টুনি আক্তার (১৮)। গতকাল বুধবার রাত ৮টার দিকে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক মহাসড়কের ভারইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা আক্তার উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামের আব্দুল কাদিরের স্ত্রী।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহত ফাতেমা আক্তার ছোট বোন ও ভাগনিকে নিয়ে পৌর শহর থেকে ডাক্তার দেখিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে বাড়ি ফিরছিলেন। গফরগাঁও-ভালুকা আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। তাতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফাতেমা আক্তারকে মৃত ঘোষণা করেন।
ওসি শিবিরুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার ফারহানা ফারুক বৃষ্টি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত ফাতেমা আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে