
প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহিত উর রহমান শান্ত। নদে শতাধিক নৌকা ভাসিয়ে প্রচারণা চালান তিনি।
ব্রহ্মপুত্রের শান্ত জলে ভাসা নৌকায় অতিথি হন কৃষক, জেলে, কুমার-কামার, মুক্তিযোদ্ধা, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা, পুরোহিত, মসজিদের ইমাম। দেশাত্মবোধক, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে গান চলে নৌকায় স্থাপিত অস্থায়ী মঞ্চে। ‘সাহসী নৌকায় দিন বদলের গীত’ এই স্লোগানে করা হয় নান্দনিক আয়োজনের।
সদর আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজন করা হয় অনুষ্ঠানটির। আয়োজনে যোগ দিয়ে আওয়ামী লীগ প্রার্থী মোহিত উর রহমান শান্ত কণ্ঠ মেলান গানে, চান নৌকায় ভোট।
ব্রহ্মপুত্র নদের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের ফুড পার্কের সামনে আয়োজন করা হয় অনুষ্ঠানটির। আজ সোমবার বেলা ২টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ব্যতিক্রমী এই আয়োজনের। নদের পাড়ের হাজারো দর্শক অভিবাদন জানায় নৌকার প্রার্থী শান্তকে। নৌকার মঞ্চে গিয়ে নানা রঙে কাগজের শত নৌকা ভাসানো হয়।
এ সময় মোহিত উর রহমান শান্ত বলেন, এই শহরটি আজ বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। শহরের যানজট নিয়ে কাজ করা হবে। এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ ও রেললাইন সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
শান্ত বলেন, ‘আমি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকা মার্কায় দাঁড়িয়েছি। এই মার্কার প্রতি বাঙালির আবেগ জড়িয়ে আছে।’ নির্বাচনের মাঠে বিএনপি না থাকায় আর কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না তিনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে