
নেত্রকোনার কেন্দুয়ায় সাবেক এমপি অসীম কুমার উকিল, তাঁর স্ত্রী অপু উকিলসহ ৪৪৮ আওয়ামী লীগের নেতা–কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আজ বুধবার থানায় মোবারক হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।’
আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, তাঁর স্ত্রী সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিল, কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া, যুগ্ম সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া প্রমুখ।
মামলার বিবরণে বলা হয়েছে, মামলার বাদী মোবারক হোসেন কেন্দুয়া পৌর শহরের কানজিম শপিং পয়েন্ট অ্যান্ড গিফট কর্নার নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালিয়ে আসছিলেন। তিনি বিএনপিপন্থী লোক হওয়ায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২৮ জুলাই বিকেলে তাঁর দোকানে অসীম কুমার উকিলের উপস্থিতিতে ও নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে ভাঙচুর ও লুটপাট করে ২৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে