
জামালপুরের মেলান্দহে অটোরিকশাচাপায় আয়াত (৮) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মালঞ্চ বাজারের জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়াত মালঞ্চ দক্ষিণপাড় এলাকার আমির হামজার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর শহর থেকে মেলান্দহগামী একটি অটোরিকশা মালঞ্চ বাজারে পৌঁছালে শিশুটি সামনে পড়ে যায়। এ সময় ব্রেক কষলে অটোরিকশাটি উল্টে শিশুটির ওপর পড়ে। আহত শিশুটিকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি অটোরিকশার নিচে পড়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। তবে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে