
ময়মনসিংহের ফুলবাড়িয়া সাইদুর রহমান রয়েল (৪৫) নামে এক ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার পৌর এলাকার নিজ বাসার দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।
সাইদুর রহমান রয়েল উপজেলার পুঁটিজানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের দাওসা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আব্দুস সোবাহানের ছেলে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির তিন তালায় ভাড়াটিয়া হিসেবে গত এক বছর ধরে বসবাস করে আসছিলেন চেয়ারম্যান। গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে পাস করার পর প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন।
গত বুধবার দ্বিতীয় স্ত্রী নাসিমার সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে নাছিমাকে বেঁধে রাখেন চেয়ারম্যান রয়েল। পরে নাছিমার পরিবারের লোকজন খবর পেয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।
এরপর বৃহস্পতিবার থেকে চেয়ারম্যানের রুমের দরজা ও মোবাইল ফোন বন্ধ পান স্বজনরা। আজ বেলা ১১টার দিকে চেয়ারম্যানের বোন তাঁর খোঁজে বাসায় যান। সেখানে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে চেয়ারম্যানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা ৩টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি মো. রুকনুজ্জামান বলেন, ‘ধারণা করা হচ্ছে, দুই দিন আগে আত্মহত্যা করে থাকতে পারেন। কারণ, মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।’ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে