ময়মনসিংহে ঈদুল ফিতরের জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জেলার ১৩টি উপজেলায় ঈদুল ফিতরের জামাতের সময় নির্ধারণ করে বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট অধিদপ্তরকে অনুলিপি পাঠিয়েছে।
ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন।
বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, মাদানীনূর মার্কাজ মসজিদ মাঠে ঈদের জামাত হবে সকাল ৭টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে। চরশশা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
মুক্তাগাছা বড় মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, ফুলবাড়িয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের নামাজ হবে সকাল ৯টায়, ত্রিশাল পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, ভালুকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, গফরগাঁও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের নামাজ হবে সকাল ১০টায়, গৌরীপুর সরকারি কলেজ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ১০টা ১০ মিনিটে, ঈশ্বরগঞ্জ পৌর ঈদগাহ মাঠে নামাজ হবে সকাল ৯টায়, নান্দাইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের নামাজ হবে সকাল ১০টায়, তারাকান্দা ঈদগাহ মাঠে নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়, হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায় এবং ধোবাউড়া দর্শা ঈদগাহ মাঠে নামাজ অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।
ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মো. হাবেজ আহমেদ বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় জেলার গুরুত্বপূর্ণ স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসল্লিরা সুশৃঙ্খলভাবে নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদ্যাপন করবেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে