বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। রোববার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হল ও শহীদ শামসুল হক হল ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে মারামারি হয়।
তবে এতে কেউ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এসে বিষয়টি মীমাংসা করে দেন। মারামারিতে জড়ানোরা সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১টার দিকে শহীদ নাজমুল আহসান হল ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে শহীদ শামসুল হক হলের কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী। এ সময় হল গেটের সামনে নাজমুল আহসান হল ছাত্রলীগ ও শহীদ শামসুল হক ছাত্রলীগের নেতা কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে সংঘর্ষে আশরাফুল হক হল ও শহীদ জামাল হোসেন হল ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দেন।
নাজমুল আহসান হলের এক শিক্ষার্থী বলেন, ‘আমি রাত ১টার দিকে ফসিলের মোড়ের উদ্দেশ্যে হল থেকে বের হই। ওই সময় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে মারামারি দেখতে পাই।’
বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন বাউ মিউজিক্যাল রেজিমেন্টের একজন সদস্য বলেন, ‘মিউজিকাল রেজিমেন্টের নতুন কমিটি গঠনের পর পদ না পেয়ে অনেকের মধ্য অসন্তোষ দেখা দেয়। দলীয়করণ করে কমিটিতে পদ দেওয়া হয়েছে। যারা মূলত গান নিয়ে কাজ করে তাদের অনেকের কমিটিতে নাম রাখা হয়নি। কমিটির পদ পাওয়া নিয়ে সমস্যার সূত্রাপাত হয়। সে ঘটনা দুটি হলের মধ্যে সংঘর্ষে মোড় নেয়। সংঘর্ষে জড়ানোরা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থক ’
এ বিষয়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. শফিকুর রহমান শিশির বলেন, ‘রাতের বেলা ঘটনা ঘটায় আমরা তেমন কিছু জানতে পারিনি। তবে যতটুকু জানতে পেরেছি ব্যক্তিগত সমস্যার কারণে ঘটনা ঘটেছে। রাতের বেলা আমরা সহকারী প্রক্টররা কেউই ক্যাম্পাসে ছিলাম না। রাত ২টার সময়ে থাকার কথা না। আমরা সহকারী প্রক্টর যারা আছি কেউ বিশ্ববিদ্যালয়ের আবাসিকে থাকি না। আমরা সবাই ক্যাম্পাসের বাইরে থাকি। বিশ্ববিদ্যালয়ের কোনো ঘটনা ঘটলে আমাদের আসতে সময় লাগে। বিষয়টির সমাধানে তাৎক্ষণিকভাবে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে বিষয়টি সমাধান করেন।’
এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, ‘দুই বন্ধুর ব্যক্তিগত সমস্যা ছিল এটি। দুই হলের মধ্যে কোনো মারামারির ঘটনা ঘটেনি। রাতের বেলায়ই আমি এবং সেক্রেটারি মেহেদি গিয়ে বিষয়টি সমাধান করে দিয়ে আসি।’
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেন নি।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৬ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৬ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে