
ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির সংবাদ পত্রিকায় প্রকাশ করায় সাংবাদিকদের মামলার হুমকি দেওয়ায় এবং তাঁকে অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সদরে চার নেতা চত্বরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নান্দাইল ঐক্যবদ্ধ সাংবাদিক ফোরাম এ আয়োজন করে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাব নান্দাইলের সাধারণ সম্পাদক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় বক্তব্য দেন প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ভূঁইয়া বাবুল, সাংবাদিক রমেশ কুমার পার্থ, নান্দাইল মডেল প্রেসক্লাবের সহসভাপতি হান্নান আল আজাদ, কলামিস্ট সাইদুর রহমান প্রমুখ।
বক্তব্যে হান্নান মাহমুদ বলেন, ‘আমরা এখানে মানববন্ধনে একত্রিত হয়েছি ইউএনও প্রত্যাহারের দাবিতে। অনিয়ম–দুর্নীতির সংবাদ করায় ইউএনও কিছু কিশোর অপরাধীকে এনে সাংবাদিকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করিয়েছে।’
এনামুল হক বাবুল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ অনিয়ম–দুর্নীতি নিয়ে সাংবাদিকেরা সংবাদ প্রকাশ করায় তাঁদের মামলার হুমকি দিয়েছে। যা অত্যন্ত নিন্দনীয়। অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবেই।’
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা ইউএনও অরুণ কৃষ্ণ পালের সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানান। মানববন্ধনে নান্দাইলের কর্মরত ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে