ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মরা ব্রয়লার মুরগির মাংস বিক্রির সময় মো. আহাদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যক্তিকে এক মাসের জেল ও ৩ হাজার টাকা জরিমানা করেছেন।
আজ শুক্রবার বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ব্যক্তির কাছ থেকে ৮০ কেজি মরা ব্রয়লার মুরগির মাংস জব্দ করা হয়। আটক ওই যুবকের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় সাপ্তাহিক হাট বসে। ওই হাটে মরা ব্রয়লার মুরগির মাংস কেটে ডালায় সাজিয়ে বিক্রি করছিল দুই যুবক। এ সময় মাংস থেকে দুর্গন্ধ ও মাছি উড়তে থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে মাংসসহ স্থানীয়রা এক যুবককে আটক করলেও অন্যজন পালিয়ে যায়।
এদিকে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম ঘটনাস্থলে উপস্থিত হন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মরা মুরগির মাংসের বিষয়টি নিশ্চিত করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এসে আটক ব্যক্তিকে এক মাসের জেল ও ৩ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া ওই ব্যক্তির কাছ থেকে ৮০ কেজির মতো মরা ব্রয়লার মুরগির মাংস জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর মরা ব্রয়লার মুরগির মাংস বিক্রয়ের বিষয়টি স্বীকার করেছে ওই যুবক। পরে তাঁকে ভোক্তা অধিকার সংরক্ষিত আইনে এক মাসের জেল ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর জব্দ করা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে