ইচ্ছা ছিল হেলিকপ্টারে করে বিবাহ করতে যাবেন। অবশেষে সেই ইচ্ছা পূরণে নববধূকে হেলিকপ্টারে করেই বাড়িতে নিয়ে গেলেন মতিউর রহমান হীরা। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের রাইজুড়া গ্রামের মো. আবদুর রহমানের ছেলে। বিয়ে করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঘাটা গ্রামের মো. আবদুল হামিদের মেয়ে স্বপ্না আক্তার রিতাকে।
হেলিকপ্টারে বর-কনেকে একনজর দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমান। উপজেলার সান্দিকোনা খেলার মাঠে আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে নববধূকে নিয়ে হেলিকপ্টার অবতরণ করেন মতিউর রহমান।
হেলিকপ্টারে করে বর যাত্রা এবং পরে নববধূকে নিয়ে হেলিকপ্টার অবতরণের সময় আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন কেন্দুয়া থানার উপপপরিদর্শক (এসআই) শফিউল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল।
বর মতিউর রহমান হীরা আজকের পত্রিকাকে বলেন, ‘বাবা-মাসহ নিজেরও ইচ্ছা পূরণ করতেই নববধূকে হেলিকপ্টারে করে বাড়িতে নিয়ে এসেছি। এতে খুব ভালো লাগছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে