
ময়মনসিংহে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে মিছিল শেষে নবরাজ (১৮) নামে এক ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও এক ছাত্রলীগ নেতার আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে মহানগরীর টাউন হল মোড়ে এই ঘটনা ঘটে।
আহত নবরাজ মহানগরীর অমৃতবাবু রোডের মৃত গোবিন্দ রায়ের ছেলে। তিনি মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তাফসির আলম রাহাতের কর্মী।
এ বিষয়ে মহানগর ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক তাফসির আলম রাহাত বলেন, ‘সভা চলাকালীন সময় দুই পক্ষের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে আমি নিজে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেই। পরে আমরা মিছিল নিয়ে নতুন বাজারের দিকে চলে আসি। কিন্তু নবরাজ ওই খানে একাই ছিল। তাঁকে একা পেয়ে মহানগরের আহব্বায়ক নওশেল আহমেদ অনির ছেলেরা মারধর ও ছুরিকাঘাত করে। নবরাজের শরীরের বিভিন্ন স্থানে ১১টি সেলাই লেগেছে। ঘটনার সময়ের ভিডিও ফুটেজ পেয়েছি, তাঁদের চিহ্নিত করে নাম ঠিকানা সবই বলা হবে।’
এ নিয়ে নওশেল আহমেদ অনি বলেন, সভা চলার সময় ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় নবরাজ চাইনিজ কুড়াল দিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের এক নেতাকে কোপ দেয়। এই ঘটনার জেরেই নবরাজকে ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের ছেলেরা মারধর করেছে। এখানে আমার কোনো নেতা-কর্মী ছিল না। এ সময় নবরাজের কাছ থেকে চাইনিজ কুড়াল পুলিশ জব্দ করেছে।’
এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন, ‘আলোচনা সভা শেষে টাউন হল এলাকায় প্রতিপক্ষরা নবরাজকে ছুরিকাঘাত করে। পরে নবরাজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায় এখন আমরা ব্যস্ত।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, একজন আহত হওয়ার খবর পেয়েছি। তবে কেন এমন ঘটনা ঘটেছে তা জানতে পুলিশ কাজ করছে।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১৩ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে