নেত্রকোনার মোহনগঞ্জে নেশার টাকার জন্য বাবাকে ছুরি দিয়ে হত্যা চেষ্টা ও ঘরের জিনিসপত্র ভাঙচুরের অভিযোগে মো. নুরে আলম রিয়াদ (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার মোহনগঞ্জ পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘রিয়াদের নামে মাদকের ছয়টি মামলা রয়েছে। একটি মামলায় তাঁর এক বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’
রিয়াদ পৌরশহরের দক্ষিণ দৌলতপুরের মো. সাইদুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, রিয়াদ একজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। তাঁর নামে ছয়টি মাদকের মামলা রয়েছে। একটি মামলায় তার এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রিয়াদের বাবা সাইদুর রহমান বলেন, ‘রিয়াদ নেশা করে আমার প্রায় ৪৫ লাখ টাকা নষ্ট করেছে। আজ সকালে নেশার টাকার জন্য ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করে। বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আমাকে ছুরি দিয়ে আঘাত করে। ভাগ্য ভালো একটুর জন্য বেঁচে গেছি। ঝুঁকি নিয়ে একপর্যায়ে তাঁকে ঝাপটে ধরি।’
সাইদুর রহমান আরও বলেন, ‘খবর দেওয়ায় পুলিশ যথা সময়ে হাজির হয়। রিয়াদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। রিয়াদের নামে অনেকগুলো মামলা থাকায় পুলিশ তাঁকে খুঁজছিল।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে