
ময়মনসিংহে বিএনপির বিভাগীয় কর্মসূচির দিনে ‘শান্তি’ সমাবেশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিএনপির সমাবেশ ঘিরে নৈরাজ্য হলে তা প্রতিহত করতে আজ শনিবার বেলা ১১টা থেকে নগরীর জিমনেসিয়াম মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ শুরু হয়ে দুপুর দুইটার দিকে এ কর্মসূচি শেষ হয়।
অন্যদিকে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে সকাল থেকে নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয় পুরো শহর। পূর্বঘোষণা অনুযায়ী ২টা থেকে সেখানে তাদের সমাবেশ শুরু হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো, খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি, সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি বিভাগীয় সমাবেশের ডাক দেয়।
এর আগে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে ‘শান্তি’ সমাবেশের জানান দেন।
ইকরামুল হক টিটু বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ শান্তির পক্ষে। স্বনির্ভর দেশ গড়ার জন্য সরকার কাজ করছে। আমাদের শান্তি সমাবেশ হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য। কেউ যেন সাধারণ মানুষকে জিম্মি করে কোনো নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।’
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘এ দেশের মাটিতে কোনো ধরনের নৈরাজ্য সাধারণ মানুষ মেনে নেবে না। কোনো দল কিংবা গোষ্ঠী সমাবেশের নামে বিশৃঙ্খলা করতে চাইলে, আওয়ামী লীগ তার পাল্টা জবাব দেবে।’
আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, মসিক মেয়র ইকরামুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিত উর রহমান শান্ত।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি, ঘটার আশঙ্কাও নেই। নগরীতে পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে