
ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত বনাঞ্চলে আগুনে প্রায় ৩ একর বনভূমি পুড়ে গেছে। গতকাল সোমবার বিকেলে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, উপজেলার উথুরা রেঞ্জের আওতায় আঙ্গারগাড়া বিটের চানপুর এলাকায় সোমবার বিকেলের দিকে সংরক্ষিত বনাঞ্চলে গজারি, সেগুন, বেত ও বাঁশবাগানে কে বা কারা আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে আঙ্গারগাড়া বিটের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। বন বিভাগের কর্মীরা নিজেরা আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু শুকনো পাতার স্তূপ, বেতবাগানের ফলে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আঙ্গারগাড়া বিট কর্মকর্তা মো. মাজহারুল হক বলেন, ‘ইফতারের আগমুহূর্তে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হই। পরে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বনের ৩ একর জমির গজারি, সেগুন, বাঁশ ও বেতগাছ অন্যান্য ছোট গাছ পুড়ে গেছে।
ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, রাত ৮টার দিকে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে বনে আগুন লেগেছে তা বলা যাচ্ছে না।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে