ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের সতেরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, চাচা সুহেল মন্ডল (৪২) ও ভাতিজা রাজিব মন্ডল (৩২)। তাঁরা সম্পর্কে চাচাতো চাচা-ভাতিজা।
নিহতের স্বজন রুবেল মন্ডল জানান, উপজেলার সতেরবাড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে সুহেল মন্ডল। একই এলাকার বাসিন্দা আকবর মন্ডল। তাঁরা বাড়ির পাশে পুকুরের পানি নিষ্কাশন করে মাছ ধরছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন বিপ্লব।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে