
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নদীর পাড় ভেঙে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৩টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এ ছাড়া অবৈধ বালু পরিবহনের দায়ে ছয়টি লরি জব্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত পৌরসভার গোবিন্দনগর ও খালপাড় এলাকায় এই অভিযান চালায় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোগাই নদীর পৌরসভার গোবিন্দনগর ও খালপাড় এলাকায় নদীর পাড় ভেঙে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ী। এমন অভিযোগে গতকাল রাত ৯টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।
অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১৩টি মিনি ড্রেজার মেশিন হাতুড়ি দিয়ে পিটিয়ে অকার্যকর করা হয়। একই সঙ্গে বালু পরিবহনের দায়ে ছয়টি লরি জব্দ করা হয়। এ ছাড়া বালু উত্তোলনের জন্য তৈরি করা ১৫টি বাঁশের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি আজকের পত্রিকাকে বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুসারে ভ্রাম্যমাণ আদালত ১৩টি ড্রেজার ধ্বংস, ছয়টি লরি জব্দ, ১৫টি বাঁশের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে