
ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের হালুয়াঘাটে ইসমাঈল হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করে।
ইসমাঈল হালুয়াঘাট উপজেলার কালিয়ানী কান্দা গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি ভিডিও কনটেন্ট ক্রিয়েটরের কাজ করেন।
হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গত সোমবার রাতে এক নারীর অভিযোগের ভিত্তিতে ইসমাঈল হোসেনকে আটক করা হয়েছে।
ওই নারী অভিযোগে উল্লেখ করেন, আনুমানিক এক বছর আগে ইসমাঈল তাকে বিয়ে করে। তবে, বাড়িতে তুলে নেয়নি। তাকে অনেকবার বলার পরেও কোনো পাত্তা না দেওয়ায় তিনি (নারী) থানায় ধর্ষণের অভিযোগ করেন।’
তিনি আরও বলেন, ইসমাঈল হোসেন পুলিশ হেফাজতে আছে। তবে, ওই নারী এখনো বিয়ের কোনো কাগজ দেখাতে পারেনি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে