
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের কর্মকর্তারা আজ রোববার সরেজমিনে তদন্ত করে সত্যতা পান।
সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া অভিযান চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম।
দুদকের সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন জানান, উন্নয়ন প্রকল্পের কাজ যতটুকু হয়েছে, তার চেয়ে বেশি দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে বলে গত বছরের ২১ মার্চ আলী আহাম্মদ নামের এক ব্যক্তি দুদক ময়মনসিংহ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। ময়মনসিংহ সিটি করপোরেশনের আমলাপাড়া, ব্রাহ্মপল্লী ও বাঘমারা ড্রেন ও সড়ক নির্মাণ প্রকল্পের ২ কোটি ৭৮ লাখ টাকার কাজের অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।
দুদকের সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে থাকা ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম বলেন, ফিতা টেনে রাস্তা পরিমাপ করে কমবেশি পাওয়া গেছে। সবার সম্মিলিত স্বাক্ষরে প্রতিবেদন দেওয়া হবে।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (সিভিল) আজহারুল হক বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক অভিযান চালিয়ে সেখানে কোনো ধরনের দুর্নীতির প্রমাণ পায়নি। ক্ষোভের বশত কেউ অভিযোগ করেছে, এটি সিটি করপোরেশনের সম্মানহানি ছাড়া কিছুই নয়।’
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা বলেন, ‘দুদক অভিযান চালাবে ভালো কথা; কিন্তু অবগত না করে হুটহাট আসা ঠিক হয়নি। আমাদের কোনো কাজে তারা কখনো অনিয়ম খুঁজে পাবে না। স্বচ্ছতার মধ্য থেকে কাজ করার চেষ্টা করি।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে