শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল সার সংরক্ষণ ও বিপণন করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল। অভিযানে প্রায় ১০ টন নকল সার জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজারে অবস্থিত মেসার্স জারা এগ্রো লিমিটেডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল জিপসাম, বোরণ, জিংক সার সংরক্ষণ ও বিপণন করায় ওই প্রতিষ্ঠানের স্বত্তাধিকারীকে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে প্রায় ১০ টন নকল জিপসাম সারসহ অন্যান্য জিংক, বোরন সার জব্দ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন।
এসব তথ্য নিশ্চিত করে ইউএনও ইলিশায় রিছিল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে