শেরপুরের নালিতাবাড়ীতে ১৩৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ সোমবার সকালে নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা পোড়াগাও ইউনিয়নের ধোপাকুড়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মোকসেদ আলী (৩৮)। তিনি উপজেলার উত্তর শিমুলতলা গ্রামের জনৈক হাছেন আলীর ছেলে। আজ সোমবার বিকেলে তাঁকে মাদক আইনের মামলায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার ধোপাকুড়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। ওই সময় মো. মোকসেদ আলী একটি সাদা রঙের প্রাইভেটকার চালিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ তাঁর গাড়িটির গতিরোধ করে। পরে ওই প্রাইভেটকারে তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার করা হয় এবং মোকসেদ আলীকে আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য সাড়ে ৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে