
নিখোঁজের একদিন পর ময়মনসিংহের ফুলপুরে ষষ্ঠ শ্রেণির রাফি আহমেদ (১৩) নামে এক ছাত্রের মরদেহ মিলেছে পুকুরে। সে উপজেলার পয়ারী ইউনিয়নের মাহমুদপুর গ্রামের আবুল কালামের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডার গার্টেনের ষষ্ঠ শ্রেণির ছাত্র। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে নিখোঁজ হয় রাফি। পরে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শুক্রবার দুপুরে মাহমুদপুর বাজারে পাশে একটি পুকুরে তার মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি। ময়নাতদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে বলে তিনি জানান।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে