
ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন অনুজা রায় বনি প্রায় ১১ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত। তিনি হাসপাতালে যোগদানের পর মাত্র তিন দিন অফিস করেছেন। অনুজা রায়ের পদ শূন্য না হওয়ায় নতুন চিকিৎসক যোগদান করতে পারছেন না। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, অনুজা রায় ২০১৩ সালের ৩ নভেম্বর হাসপাতালে সহকারী সার্জন হিসেবে যোগদান করেন। ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মরত ছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পরবর্তী তিন মাসে মাত্র তিন দিন কর্মস্থলে উপস্থিত ছিলেন তিনি। এরপর প্রায় ১১ বছর ধরে প্রতি মাসে চিঠি চালাচালি করেও তাঁর খোঁজ পাচ্ছে না কর্তৃপক্ষ।
অনুজা রায় রংপুর জেলার বাসিন্দা। ১১ বছর ধরে তাঁর পারিবারিক ঠিকানা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক এবং বিভাগীয় পরিচালকের কাছে চিঠি চালাচালি করা হয়েছে। অনুজা রায়ের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরও বন্ধ রয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর ভাট আজকের পত্রিকাকে বলেন, একাধিক চিঠি পাঠানোর পরও চিকিৎসক অনুজা রায় বা তাঁর পরিবারের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। তাই সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে আবার চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বিনা অনুমতিতে অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে