
ময়মনসিংহের মুক্তাগাছায় ছুরিকাঘাতে শান্ত রহমান (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সাজ্জাত হোসেন শিমুল (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের আয়মান নদীর প্রতিমা বিসর্জন ঘাট থেকে কিছুটা দূরে গরুর হাটে এ ঘটনা ঘটে।
শান্ত রহমানের বাড়ি শহরের মুজাটি কাউনডাঙ্গার চর এলাকায়। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান দম্পতির ছেলে সে। শহরের নবারুণ বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যরা জানান, কয়েক যুবক প্রতিমা বিসর্জনের পর তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, নিহত শান্তর সঙ্গে থাকা সাজ্জাত হোসেন শিমুল নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার কাছ থেকে নেশাজাতীয় ইনজেকশন ও চাপাতি জব্দ করা হয়েছে। তবে দুর্গাপূজা বা বিসর্জনের সঙ্গে এ ঘটনার কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৮ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে