ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাবিনা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ফরহাদ হোসেন হিরা।
সাবিনা আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সামসুদ্দিনের মেয়ে। তিনি ঢাকার নতুন বাজার এলাকায় বসবাস করতেন।
ফোকাল পারসন ফরহাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সাবিনা ঢাকার নতুন বাজার এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল রোববার রাত ৯টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। পরে আজ (সোমবার) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘হাসপাতালে বর্তমানে ৫০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মাঝে পুরুষ ৩৯ জন, নারী ১০ জন ও একজন শিশু। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে