
ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ পাঁচজন অদম্য নারীকে সংবর্ধনা দিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার জেলা পরিষদ ভবনের ভাষাশহীদ আব্দুল জব্বার মিলনায়তনে তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক নাঈমা হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, জেলা প্রশাসক মুফিদুল আলম প্রমুখ।
বিভাগের চার জেলা থেকে নির্বাচিত ৩৯ নারীর মধ্য থেকে পাঁচ বিভাগে পাঁচজনকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে ময়মনসিংহের শরীফা সুলতানা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে জামালপুরের ফারজানা ইসলাম, সফল জননী ময়মনসিংহের নূরজাহান বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা ময়মনসিংহের শিউলী রানী বিশ্বাস এবং সমাজ উন্নয়নে ময়মনসিংহের হোসনা আক্তার।
অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মুনমুন নাজমা বেগমসহ বিভিন্ন উপজেলার আরও ১৫ নারীকে পুরস্কৃত করা হয়। সম্মাননা প্রদানের আগে শ্রেষ্ঠ অদম্য পাঁচ নারীর কর্মজীবনের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং অদম্য নারীদের ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। পরে তাঁদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
এ সময় বক্তারা ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কাজে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান। যাতে করে বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে অদম্য নারীরা সম্মান অর্জন করতে পারেন। মহিলাবিষয়ক অধিদপ্তর সারা দেশে অদম্য নারীদের খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে বলে জানান তাঁরা।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে