
নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি নেতার বাড়িতে পাওয়া গেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১৮০ কেজি চাল, ৭০ কেজি মসুর ডাল ও ৭২ লিটার সয়াবিন তেল। এসব পণ্য বেআইনিভাবে বাড়িতে মজুত করার অভিযোগে তাঁকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাইকুরা ইউনিয়নের বাল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি হচ্ছেন পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়া। তিনি একই ইউনিয়নের বাল্লা গ্রামের বাসিন্দা। তাঁকে আটকের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সারা দেশে কার্ডের মাধ্যমে দরিদ্র মানুষের কাছে ন্যায্যমূল্যে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য টিসিবির মাধ্যমে বিক্রি করে সরকার। প্রভাব খাটিয়ে এসব পণ্য নিজের বাড়িতে বেআইনিভাবে মজুত করে রেখেছিলেন আবুল হাসেম ভূঁইয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে বাল্লা গ্রামে আবুল হাসেমের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। এ সময় বাড়িতে রাখা টিসিবির ১৮০ কেজি চাল, মসুর ডাল ৭০ কেজি ও ৭২ লিটার সয়াবিন তেল উদ্ধারের পর তাঁকে আটক করা হয়। পরে আবুল হাসেম ভূঁইয়াকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়।
ওসি মিজানুর রহমান বলেন, আবুল হাসেম ভূঁইয়া থানায় আটক রয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আবুল হাসেম ভূঁইয়া পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া। তিনি বলেন, ‘আটক হওয়ার বিষয় শুনেছি। তিনি দোষী হলে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে