
নেত্রকোনার মদনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার ভোরে উপজেলার মদন ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার কুলিয়াটি গ্রামের কামরুল ইসলাম (২২), মদন দক্ষিণপাড়া গ্রামের ছোটন মিয়া (২০) ও দীপু (২৫)। তাঁদের মদন থানায় সোপর্দ করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল আজ ভোরে কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি রাইফেল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
মদন সেনা ক্যাম্পের কমান্ডার ইমামুন নূর বলেন, ‘খবর পেয়ে যৌথ অভিযান চালানো হয়েছে। একটি রাইফেলসহ তিন ব্যক্তিকে আটক করে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিরা মাদক চোরাচালানের সঙ্গে তাঁদের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।’
এ বিষয়ে জানতে চাইলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দেকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে