ময়মনসিংহের গফরগাঁওয়ে হাওয়াখালি গ্রামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে লংগাইর ইউনিয়নের হাওয়াখালী গ্রামের বসতঘরের মেঝে থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূর নাম মাজেদা খাতুন (৫৫)। তিনি লংগাইর ইউনিয়নের হাওয়াখালী গ্রামের আব্দুল খালেকের প্রথম স্ত্রী। আব্দুল খালেক পেশায় জেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার লংগাইর ইউনিয়নের হাওয়াখালী গ্রামের আব্দুল খালেকের প্রথম স্ত্রী মাজেদা খাতুন গ্রামের নির্জন বাড়িতে একা বসবাস করতেন। এই দম্পতির কোনো সন্তান নেই।
গতকাল সোমবার রাতের কোনো এক সময় বসতঘরে ঢুকে তাঁকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে সকালে স্থানীয় লোকজন ওই ঘরের দরজা খোলা এবং মেঝেতে ওই গৃহবধূর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পাগলা থানা-পুলিশ দুপুরে বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
একই গ্রামের প্রায় এক কিলোমিটার দূরে দ্বিতীয় স্ত্রী নিয়ে বাস করেন আব্দুল খালেক। পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা পুলিশের।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে পারিবারিক বিরোধ থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে