ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নে চারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চারিপাড়া গ্রামের মো. হেলাল মাস্টারের স্ত্রী শিরিনা আক্তার (৫৫) ও তাঁদের ছেলে ইশতিয়াক আহমেদ শিমুল (২২)।
ইশতিয়াক আহমেদ শিমুল রাশিয়ার একটি মেডিকেল কলেজে অধ্যয়নরত ছিলেন। তিনি ছুটি পেয়ে বাড়ি এসেছিলেন।
বারবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল কাশেম মা-ছেলের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে চারিপাড়া গ্রামে পুকুরের পানি সেচের জন্য মোটর চালু করার সময় বিদ্যুতায়িত হন তিনি। অন্যদের চিৎকারে মা শিরিনা আক্তার ছেলেকে উদ্ধার করতে গেলে মা ও ছেলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এ ব্যাপারে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনূজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মা ও ছেলের মৃত্যুর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে