ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুস সামাদ (৭০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের হরিরামপুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার হরিরামপুর গ্রামের মৃত হাজি শহর আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সিংহেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুস সামাদ সকালে হরিরামপুর মোড়ের একটি দোকানে চা পান করে ঢাকা-শেরপুর মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় ময়মনসিংহ-শেরপুর সড়কে যান চলাচল অল্প সময় বন্ধ ছিল। পরে ফুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে যান চলাচল স্বাভাবিক করে। আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদের মৃত্যুর সংবাদে আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে