
ময়মনসিংহের নান্দাইলে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার ডাংরী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইজিবাইকচালক ফিরোজ মিয়া (৫৮) এবং ইজিবাইকের যাত্রী বাদল মিয়া (৩৫)। ফিরোজ মিয়া নান্দাইল পৌরসভার দশালিয়া গ্রামের মৃত নবী নেওয়াজের ছেলে এবং বাদল মিয়া নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সুতরাটিয়া গ্রামের মৃত আমজদ আলীর ছেলে।
নান্দাইল হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে আসা ভৈরবগামী শ্যামল ছায়া বাসের সঙ্গে নান্দাইল চৌরাস্তা থেকে নান্দাইলগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইক দুমড়েমুচড়ে যায়। এতে ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হয়। এ ছাড়া ইজিবাইকে থাকা সাত যাত্রী গুরুতর আহত হয়েছে।
আহতরা হলেন উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. অভি (১০), আনোয়ারের স্ত্রী পলি আক্তার (৩০), জামতলা গ্রামের হারিছ উদ্দিনের মেয়ে আকলিমা (৩০) ও হোসেনপুর উপজেলার হোসেনপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মফিজ উদ্দিনসহ (৬৫) অজ্ঞাতনামা আরও তিনজন। আহতদের মধ্যে আকলিমা আক্তার (৩০) নামের এক যাত্রী আশঙ্কাজনক অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে