
নেত্রকোনার দুর্গাপুরে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে জহিরুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত বছরের ২৩ ডিসেম্বর উপজেলার ঝানজাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলামের বাড়ি উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ফুলপুর গ্রামে। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছোট ছেলে।
দুর্ঘটনার পর জহিরুলকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁরই সহকর্মী রুয়েল মিয়া। তিনি আজকের পত্রিকাকে বলেন, নির্মাণাধীন ভবনের তিনতলায় সাপ্লাইয়ের কাজ করার সময় নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন জহিরুল। তাঁকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী সময়ে আবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রুয়েল মিয়া বলেন, ‘ওই দিন আমি চারতলায় কাজ করছিলাম। জহিরুল তিনতলায় একাই কাজ করছিল। আমি যে গ্রেনডিং মেশিনে কাজ করছিলাম তার শব্দে আশপাশের কিছু শোনা যাচ্ছিল না। হঠাৎ আমাদের এক সহকর্মী এসে বলল জহিরুল নিচে পড়ে গেছে। তাৎক্ষণিক মেশিন বন্ধ করে নিচে গিয়ে দেখি জহিরুলের এই অবস্থা।’
প্রতিবেশী মাসুদুর রহমান বলেন, ‘তিন ভাইয়ের মাঝে জহিরুল সবার ছোট ছিল। দুর্ঘটনার ১৫ দিন আগে তার বিয়ে করা বউ বাড়িতে এনেছিল। জহিরুলের মৃত্যুর খবর শুনে তার বাবা-মা-ভাইয়েরা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। বাদ আসর নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে তার লাশ দাফন করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে